সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৫ পিএম, ৪ মার্চ ২০২৬

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

লেবাননে তেহরানের কূটনৈতিক মিশনে হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফাজল শেকারচি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননে ইরানি প্রতিনিধিদের ওপর হামলা চালায়, তবে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হবে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার […]

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননে তেহরানের কূটনৈতিক মিশনে হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফাজল শেকারচি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননে ইরানি প্রতিনিধিদের ওপর হামলা চালায়, তবে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হবে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় তারা লক্ষ্যবস্তু হতে পারেন।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ইসা-র সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ৪৩৭ জন।

গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালায়। এর পর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ