সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৫:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

ভারতীয় পণ্যবাহী ট্রাক নজরদারিতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর

ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও খালি ট্রাকের প্রত্যাবর্তন সংক্রান্ত তথ্য এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানি শুল্কায়নে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বেনাপোল কাস্টমস হাউসে এই […]

ভারতীয় পণ্যবাহী ট্রাক নজরদারিতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও খালি ট্রাকের প্রত্যাবর্তন সংক্রান্ত তথ্য এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানি শুল্কায়নে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বেনাপোল কাস্টমস হাউসে এই সাব-মডিউলের পাইলট কার্যক্রম গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে ভারতীয় পণ্যবাহী ট্রাকের আগমন ও বহির্গমন সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণভাবে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ট্রাকের প্রকৃত প্রবেশ ও প্রস্থানের সময় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। ফলে ট্রাক কত সময় দেশে অবস্থান করছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হবে এবং প্রতিটি ট্রাক কার্যকরভাবে নজরদারির আওতায় আসবে।

মো. আল আমিন আরও জানান, এই ব্যবস্থা চালুর ফলে তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে, রাজস্ব ফাঁকি রোধে সহায়ক হবে এবং আমদানি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার হবে এবং রিয়েল-টাইম ভিত্তিতে বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হবে।

এনবিআর সূত্র জানায়, পাইলট কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে খুব শিগগিরই দেশের সব স্থলবন্দরে ‘ট্রাক মুভমেন্ট’ সাব-মডিউলটির পূর্ণাঙ্গ লাইভ অপারেশন চালু করা হবে। এতে করে স্থলবন্দরভিত্তিক আমদানি ব্যবস্থাপনা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করছে সংস্থাটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ