ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ জনের বেশি পুলিশ ও আধাসামরিক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দিল্লি পুলিশ […]
ছবি: সংগৃহীত
ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ জনের বেশি পুলিশ ও আধাসামরিক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দিল্লি পুলিশ এবং দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনীর সদস্যরাও আহত হন বলে সূত্রের বরাতে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পাওয়া অভিযোগের ভিত্তিতে পৃথক পৃথক এফআইআর দায়ের করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং সংঘর্ষের ধারাবাহিকতা নির্ধারণে সিসিটিভি ফুটেজ ও বিক্ষোভকারীদের মোবাইলে ধারণ করা ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘিরে কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।