সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:০৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

ভারতসহ বিভিন্ন দেশ ও দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে করা চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব চুক্তিতে রাষ্ট্রীয় নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি থাকায় তা বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঋণমান ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে বিদ্যুতের দাম কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর […]

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী
২ মিনিটে পড়ুন |

ভারতসহ বিভিন্ন দেশ ও দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে করা চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব চুক্তিতে রাষ্ট্রীয় নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি থাকায় তা বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঋণমান ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে বিদ্যুতের দাম কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলছে বলে জানান মন্ত্রী।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চুক্তি বাতিলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যেসব বিদ্যুৎ চুক্তি রয়েছে, সেগুলো রাষ্ট্রীয় নিশ্চয়তার ভিত্তিতে করা হয়েছে। সভরেন গ্যারান্টি মূলত একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট। এই নিশ্চয়তার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে।

মন্ত্রী বলেন, কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে দর-কষাকষি করতে পারে। কিন্তু একতরফাভাবে চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না। তা করা হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রেডিট রেটিং কমে যেতে পারে এবং বাংলাদেশের ওপর বিদেশি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ ও দাম কমানোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে। ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ অবস্থায় কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দেশে বিদ্যুৎ না থাকলে জনরোষ তৈরি হতে পারে, বিক্ষোভ-মিছিলও শুরু হতে পারে। তাই সব দিক বিবেচনায় নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, সরকার সেই চেষ্টা করছে।

দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্র বা আইপিপির চুক্তি পর্যালোচনা নিয়ে প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, কয়লা ও গ্যাসভিত্তিক দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও একইভাবে রাষ্ট্রীয় নিশ্চয়তা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গেও সরকার আলোচনায় বসছে এবং বিদ্যুতের দাম কমানোর বিষয়ে দর-কষাকষি করছে।

তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতের ব্যয় বেড়েছে বলে জানান তিনি। কয়লাবাহী জাহাজের ভাড়া বা ফ্রেইট চার্জ এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বরং দাম বাড়ানোর দাবি জানাচ্ছে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং উৎপাদন ব্যয় কমানোর মধ্যে ভারসাম্য রেখে এগোতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ