ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।দূতাবাসের বার্তায় বলা হয়, ভিজিটর ভিসা বা বি ওয়ান এবং বি টু ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও তা নির্দিষ্ট […]
ফাইল ছবি
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, ভিজিটর ভিসা বা বি ওয়ান এবং বি টু ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও তা নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি করা এবং পেশাদার কোনো সম্মেলনে অংশ নেওয়া।
তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস জানিয়েছে, পর্যটন বা স্বল্পমেয়াদী সফরের নিয়ম ভেঙে কাজের সঙ্গে যুক্ত হলে তা অননুমোদিত হিসেবে গণ্য হবে।
মার্কিন কর্তৃপক্ষের এই সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো ভ্রমণ ভিসার অপব্যবহার ঠেকানো এবং অভিবাসন নীতি সম্পর্কে ভ্রমণকারীদের সচেতন করা। দূতাবাসের ভাষায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্য যেমনই হোক, ভিসার শর্ত মেনে চলা বাধ্যতামূলক।