সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ভোট পুনর্গণনা নিয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।গেজেট প্রকাশে কোনো তড়িঘড়ি করা হয়নি দাবি করে আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন আইন মেনেই দায়িত্ব পালন করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে […]

ভোট পুনর্গণনা নিয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গেজেট প্রকাশে কোনো তড়িঘড়ি করা হয়নি দাবি করে আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন আইন মেনেই দায়িত্ব পালন করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফলাফল পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অপ্রাসঙ্গিক, তবে কেউ চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। আদালতের নির্দেশ এলে সে অনুযায়ী কমিশন ভোট পুনর্গণনা নিয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। এই নির্বাচন কমিশনের প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ