সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:১৪ পিএম, ৬ এপ্রিল ২০২৬

মঙ্গলবার থেকে দুই সেশনে বসবে সংসদ অধিবেশন

মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন দুই দফায় অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম বৈঠক সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। পরে দ্বিতীয় দফায় বিকাল সাড়ে ৩টায় অধিবেশন আবার শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। সোমবার কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। সোমবার আছরের নামাজের […]

মঙ্গলবার থেকে দুই সেশনে বসবে সংসদ অধিবেশন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন দুই দফায় অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম বৈঠক সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। পরে দ্বিতীয় দফায় বিকাল সাড়ে ৩টায় অধিবেশন আবার শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

সোমবার কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

সোমবার আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি দেরিতে বৈঠক পুনরায় শুরু হয়। পরে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিফ হুইপ বলেন, আগামী ৯ এপ্রিলের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা থাকায় কার্যক্রম দ্রুত শেষ করতে এই বিশেষ সময়সূচি করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজন হলে শুক্রবারও সংসদের বৈঠক বসতে পারে। সময় স্বল্পতার কারণে সব বিলের কপি আগেভাগে সদস্যদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।

চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, যেসব বিল নিয়ে বিশেষ কমিটিতে সর্বসম্মত মত এসেছে, সেগুলো আগে পাসের উদ্যোগ নেওয়া হবে। আর যেসব বিলে সংশোধনী বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে উপস্থাপনের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ