সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩০ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি জানান, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে। প্রথম ধাপে শ্যামলি থেকে আসাদগেট এলাকার প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে, পরে […]

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি জানান, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে।

প্রথম ধাপে শ্যামলি থেকে আসাদগেট এলাকার প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে, পরে তা ঢাকাসহ সারা দেশে বিস্তৃত করা হবে।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, অষ্টম শ্রেণি পাস এক ব্যক্তি অর্থোপেডিক সার্জন সেজে অস্ত্রোপচার করছেন। এছাড়া হাসপাতালটিতে সরকারি হাসপাতালের দালাল ও চিকিৎসকের চেম্বারের কর্মচারীরাও অপারেশন করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মন্ত্রী হাসপাতালে গিয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগীরাও সেখানে উপস্থিত হয়ে অভিযোগ জানান। পরে তিনি হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন।

চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়—কিছু রোগীকে পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একজন ডায়াবেটিস রোগীকে স্বজনরা অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

মন্ত্রী বলেন, অনিয়ম পাওয়া গেলে প্রথমে স্বল্প সময় দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযানে চেকলিস্ট অনুযায়ী সব অনুমোদন যাচাই করা হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই অভিযান মূলত সেবা নিশ্চিত করার জন্য, প্রতিষ্ঠান বন্ধ করার উদ্দেশ্যে নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ