সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১:০৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

সৌদি আরবের মদিনা শহরের সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান রাখার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এই ব্যবস্থার আওতায় […]

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের মদিনা শহরের সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান রাখার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এই ব্যবস্থার আওতায় থাকবে।

এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্য সময়ে এসব স্থান অনেক ক্ষেত্রেই বন্ধ থাকত।

নতুন ব্যবস্থার ফলে এখন নারীরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন। এতে মদিনায় চাকরি, কেনাকাটা, ভ্রমণ বা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন কমবে।

মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতায় নয়

মদিনার মসজিদগুলোতে নতুন এই ব্যবস্থা চালু হলেও মসজিদে নববী এর আওতায় পড়ছে না। কারণ, সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী কর্মীরাও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে মদিনায় নারীদের মসজিদে নামাজ আদায়ের সুযোগ আরও নিয়মিত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ