সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:০২ অপরাহ্ন, ২৩ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও সৌদিতে হজে গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এবার সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী পৌঁছেছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি রমজান মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু হয়। এতে […]

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও সৌদিতে হজে গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এবার সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী পৌঁছেছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি রমজান মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু হয়। এতে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয় এবং আকাশপথে চলাচলও বাধাগ্রস্ত হয়। হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়।

পরে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এই প্রতিকূলতার মধ্যেও হজ পালনের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মুসল্লি সৌদি আরবে জড়ো হন।

সৌদির হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা জানান, এ পর্যন্ত বিদেশি হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হজ আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জে অনুষ্ঠিত হয়। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য এটি অবশ্য পালনীয় ইবাদত।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ