বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক আইন ক্রমেই উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, বলপ্রয়োগের নীতিও অনেক ক্ষেত্রে অমান্য করা হচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা […]
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক আইন ক্রমেই উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, বলপ্রয়োগের নীতিও অনেক ক্ষেত্রে অমান্য করা হচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর মতে, মাঠপর্যায়ে উত্তেজনা কমাতে এই সংলাপগুলো জরুরি ভূমিকা রাখতে পারে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। তাঁর ভাষায়, টেকসই সমাধানের একমাত্র পথ হলো আলোচনা ও কূটনীতি।
তিনি জোর দিয়ে বলেন, আন্তরিক সদিচ্ছা নিয়ে সংলাপ আবার শুরু করতে হবে। একই সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি রক্ষা করাও অত্যন্ত জরুরি। না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
মধ্যপ্রাচ্যের টালমাটাল অবস্থায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া বারবার পরীক্ষার মুখে পড়ছে বলেও মন্তব্য করেন গুতেরেস।
সূত্র: আল-জাজিরা