সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪১ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল

মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার (১৪ জুলাই) ইতালির রাজধানী রোমে নতুন দফার বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল। দীর্ঘ কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় থাকা দুই দেশ ওয়াশিংটনে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার পর গত ২৬ জুন একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান […]

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার (১৪ জুলাই) ইতালির রাজধানী রোমে নতুন দফার বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল।

দীর্ঘ কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় থাকা দুই দেশ ওয়াশিংটনে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার পর গত ২৬ জুন একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তৈরি করা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। কারণ, এতে সংগঠনটির নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক (পাইলট) অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন শুরু হওয়ার কথা।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় সোমবার জানিয়েছে, রোমে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলকে নির্দেশ দেওয়া হয়েছে—যেকোনো নতুন আলোচনা শুরুর আগে ওই দুটি পাইলট এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাতে।

আলোচনার বিষয়ে অবগত এক লেবাননি কূটনৈতিক সূত্র জানায়, ইসরায়েল ধাপে ধাপে যেসব এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, সেসব এলাকার নিয়ন্ত্রণ পর্যায়ক্রমে গ্রহণের জন্য লেবাননের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

তেল আবিবভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)-এর বিশ্লেষক অরনা মিজরাহি বলেন, ইসরায়েল সেনা প্রত্যাহারে নীতিগতভাবে প্রস্তুত। তবে তাদের শর্ত হলো, প্রত্যাহারকৃত এলাকায় হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকতে পারবে না।

তিনি আরও বলেন, লেবাননের সেনাবাহিনী যেন ওই এলাকাগুলোকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং হিজবুল্লাহকে পুনরায় সেখানে অবস্থান নিতে না দেয়—ইসরায়েল সে নিশ্চয়তাও চায়।

গত শনিবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধি দল বৈরুতে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করে। সেখানে পাইলট অঞ্চলগুলোর একটিতে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

তবে প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করিম বিতার মনে করেন, রোমের বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা সীমিত। তার মতে, এই বৈঠকের মূল গুরুত্ব হলো আলোচনার প্রক্রিয়া এখনো চালু রয়েছে—এমন একটি বার্তা দেওয়া।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ১৭ জুন ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে তেহরান লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহালের পরিকল্পনার কথাও সামনে এসেছে।

অরনা মিজরাহির মতে, ইরান আঞ্চলিক সংঘাতের সঙ্গে লেবাননের বিষয়টিকে যুক্ত করতে চাইলেও ইসরায়েল এই দুই ইস্যুকে আলাদা রাখতে চায়। তার ভাষায়, বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যু; লেবাননকে তারা কৌশলগত চাপের একটি উপাদান হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে করিম বিতার বলেন, বর্তমান পরিস্থিতিতে লেবাননে আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তার ধারণা, ইরান এখনই হিজবুল্লাহকে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার নির্দেশ দেওয়ার আগে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করবে। কারণ, তেহরান দীর্ঘমেয়াদে হিজবুল্লাহকে তাদের আঞ্চলিক প্রতিরোধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে রাখতে চায়।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ