সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:২৬ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে শাহজালালে ৭ দিনে বাতিল ২৪৫ ফ্লাইট

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা–পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত এ ফ্লাইটগুলো বাতিল করা হয়। এর মধ্যে শুধু শুক্রবারই বাতিল হয়েছে ৩৩টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল […]

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে শাহজালালে ৭ দিনে বাতিল ২৪৫ ফ্লাইট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা–পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত এ ফ্লাইটগুলো বাতিল করা হয়। এর মধ্যে শুধু শুক্রবারই বাতিল হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে বিধিনিষেধ জারির প্রভাবেই এই বাতিলের ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটসের ৪টি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ