সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশের শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ মানুষের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার সেবা গ্রহণ করেন না। এমনকি নিজেদের সন্তানদেরও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে […]

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশের শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের মন্ত্রী ও আমলারা সাধারণ মানুষের জন্য যে শিক্ষাব্যবস্থা তৈরি করেন, নিজেরা সেই ব্যবস্থার সেবা গ্রহণ করেন না। এমনকি নিজেদের সন্তানদেরও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের শিক্ষাব্যবস্থার দ্বিমুখী চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী ও আমলারা জনগণ ও শিক্ষকদের জন্য যে শিক্ষাসেবা তৈরি করেন, নিজেরা সেই সেবা গ্রহণ করেন না। বরং নিজেদের সন্তানদের এ ব্যবস্থায় পড়াতে তাঁরা ভয় পান।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা যদি সত্যিই ভালো হতো, তাহলে নীতিনির্ধারকেরা সবার আগে নিজেদের সন্তানদের সেখানে পড়তে দিতেন।

শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য বলেন, শিক্ষকরা নিজেরা তৃতীয় শ্রেণির জীবনযাপন করেও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণির জীবনের স্বপ্ন দেখান।

নীতিনির্ধারকদের সমালোচনা করে তিনি আরও বলেন, মানুষকে এমন একটি তাবিজ বা ওষুধ দেওয়া হচ্ছে, যা যাঁরা দিচ্ছেন, তাঁরাই নিজেরা ব্যবহার করেন না। অর্থাৎ, নিজেদের দেওয়া ব্যবস্থার ওপর তাঁদেরই আস্থা নেই।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ