সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১:৪২ পিএম, ১১ নভেম্বর ২০২৫

মসজিদুল হারামে ইসতিসকার নামাজ পড়াবেন শায়খ ইয়াসির দাওসারি

দেশজুড়ে ইসতিসকার নামাজ (বৃষ্টি প্রার্থনার নামাজ) আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সাউদ। সোমবার (১০ নভেম্বর) সৌদি রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নবীজির সুন্নত অনুসরণে আগামী বৃহস্পতিবার (২২ জমাদিউল আউয়াল, ১৩ নভেম্বর) সৌদি আরবের সব অঞ্চলে এই নামাজ আদায় করা হবে। প্রত্যেক […]

Istishkar
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশজুড়ে ইসতিসকার নামাজ (বৃষ্টি প্রার্থনার নামাজ) আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সাউদ।

সোমবার (১০ নভেম্বর) সৌদি রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নবীজির সুন্নত অনুসরণে আগামী বৃহস্পতিবার (২২ জমাদিউল আউয়াল, ১৩ নভেম্বর) সৌদি আরবের সব অঞ্চলে এই নামাজ আদায় করা হবে। প্রত্যেক সক্ষম নাগরিককে বৃষ্টি প্রার্থনার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সৌদি রয়্যাল কোর্টের নির্দেশনা অনুযায়ী পবিত্র মক্কার মসজিদুল হারামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃষ্টি কামনার নামাজ সালাতুল ইসতিসকা। এই নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদুল হারামের অন্যতম খ্যাতনামা ইমাম শায়খ ড. ইয়াসির ইবনে রশিদ আদ-দাওসারি।

দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টির অভাব দেখা এই বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ