টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নাসার নভোচারী ডন পেটিট মহাকাশ থেকে তোলা মক্কার একটি বিরল ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছেন। পৃথিবীর কক্ষপথে প্রায় ৪০০ কিলোমিটার ওপর থেকে তোলা রাতের এই ছবিতে পুরো মক্কা নগর আলোকোজ্জ্বল হয়ে উঠে। এর কেন্দ্রভাগে উজ্জ্বল সাদা আলোর একটি বিন্দু স্পষ্ট দেখা যায়—যাকে তিনি পবিত্র কাবা শরিফ হিসেবে চিহ্নিত করেছেন। […]
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নাসার নভোচারী ডন পেটিট মহাকাশ থেকে তোলা মক্কার একটি বিরল ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছেন। পৃথিবীর কক্ষপথে প্রায় ৪০০ কিলোমিটার ওপর থেকে তোলা রাতের এই ছবিতে পুরো মক্কা নগর আলোকোজ্জ্বল হয়ে উঠে। এর কেন্দ্রভাগে উজ্জ্বল সাদা আলোর একটি বিন্দু স্পষ্ট দেখা যায়—যাকে তিনি পবিত্র কাবা শরিফ হিসেবে চিহ্নিত করেছেন।
ডন পেটিট তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে ২ ডিসেম্বর ছবিটি শেয়ার করেন। তিনি লিখেছেন, মহাকাশের অরবিট থেকে সৌদি আরবের মক্কা এভাবেই আলোয় ভেসে ওঠে। মাঝামাঝি অবস্থানে যে উজ্জ্বল আলোকবিন্দু দেখা যাচ্ছে, সেটিই কাবা শরিফ—ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও আলাদা করে চোখে পড়ে।
ছবিটি প্রকাশের পর বিশ্বব্যাপী মুসলিমসহ বিভিন্ন মহলে তা ব্যাপক সাড়া ফেলেছে।