বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েনকৃত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে মিসাইলটির ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। রাশিয়ার আধুনিকতম অস্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত ইস্কান্দার। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এই […]
বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আবারও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছে রাশিয়া।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েনকৃত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে মিসাইলটির ইলেকট্রনিক উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়।
রাশিয়ার আধুনিকতম অস্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত ইস্কান্দার। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ন্যাটো কোডনেম অনুযায়ী ‘এসএস-২৬’ নামে পরিচিত। এর পাল্লা অন্তত ৫০০ কিলোমিটার, যা দূরপাল্লার আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়া প্রথমবার বেলারুশে ইস্কান্দার মোতায়েন করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছর পূর্তির আগমুহূর্তে এ ব্যবস্থা মোতায়েন করা হয়।
এছাড়া চলমান যুদ্ধে ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করেছে মস্কো। রুশ বাহিনীর দাবি, এ মিসাইলের আঘাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে।
পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দারের পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞদের মতে, এ কারণে শুধু ইউক্রেন নয়, ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে।