মাঘের শেষভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বেড়েছে শীতের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববার (৭–৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা […]
মাঘের শেষভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বেড়েছে শীতের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববার (৭–৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকবে। তবে এই সময় ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে শনিবার ও রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী সোমবার থেকে বুধবার (৯–১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পর থেকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।