সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো কর্মকর্তা বা সদস্য জড়িত থাকলে বা সহযোগিতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে […]
ছবি: সংগৃহীত
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো কর্মকর্তা বা সদস্য জড়িত থাকলে বা সহযোগিতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র বা যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবিকে সব সময় প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা আপস গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, যেসব কর্মকর্তা বা সদস্য মাদক ও চোরাচালানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৌশলী ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে হবে। সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।