সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৩৭ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচ বিচারকের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচজন বিচারকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে তথ্যপ্রবাহ দমন এবং সরকারি দমন-পীড়নে সহায়তার অভিযোগে একটি শীর্ষস্থানীয় ইরানি সাইবার গ্রুপের প্রধানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রকাশিত এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, […]

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচ বিচারকের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচজন বিচারকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে তথ্যপ্রবাহ দমন এবং সরকারি দমন-পীড়নে সহায়তার অভিযোগে একটি শীর্ষস্থানীয় ইরানি সাইবার গ্রুপের প্রধানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রকাশিত এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সাইবার গ্রুপ আশিয়ানে-এর প্রতিষ্ঠাতা নিমা সালেহিকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, তার প্রতিষ্ঠানটি ইরানের সাইবার পুলিশ এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করে।

তবে এ দফায় নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ বিচারকের নাম প্রকাশ করেনি ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগেই এসব বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরানের ভেতরে সাধারণ নাগরিকদের ওপর দমন-পীড়ন অব্যাহত থাকায় এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে ইইউ তাদের কঠোর অবস্থান বজায় রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, মানবাধিকার লঙ্ঘন এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে এখন পর্যন্ত ইরানের মোট ২৬৯ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ