সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:৩২ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মামদানির জব পোর্টালে ৮০ হাজার আবেদন, সিটি হলে নিয়োগ মাত্র ৩১ জন

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা আনতে অনলাইন জব পোর্টাল চালু করেন মেয়র জোহরান মামদানি। তার লক্ষ্য ছিল—পরিচিতির প্রভাব কমিয়ে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা। একটি টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি জানান, দীর্ঘদিন ধরেই সিটি সরকারের নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত যোগাযোগ বড় ভূমিকা রাখছে। এই সংস্কৃতি বদলাতেই তিনি উন্মুক্ত আবেদন পদ্ধতি […]

মামদানির জব পোর্টালে ৮০ হাজার আবেদন, সিটি হলে নিয়োগ মাত্র ৩১ জন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা আনতে অনলাইন জব পোর্টাল চালু করেন মেয়র জোহরান মামদানি। তার লক্ষ্য ছিল—পরিচিতির প্রভাব কমিয়ে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি জানান, দীর্ঘদিন ধরেই সিটি সরকারের নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত যোগাযোগ বড় ভূমিকা রাখছে। এই সংস্কৃতি বদলাতেই তিনি উন্মুক্ত আবেদন পদ্ধতি চালু করেছেন।

মেয়রের কার্যালয় সূত্রে জানা গেছে, পোর্টাল চালুর প্রথম সপ্তাহেই প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়ে। পরবর্তী দুই সপ্তাহে আরও ৩০ হাজার আবেদন আসে। ফলে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়ায় ৮০ হাজারে। শহরের প্রায় প্রতিটি জিপ কোড থেকেই আবেদন জমা পড়েছে বলে দাবি করা হয়েছে।

তবে পোর্টাল চালুর তিন মাস এবং মামদানির শপথ গ্রহণের এক মাসের বেশি সময় পার হলেও, এই পদ্ধতিতে সিটি হলের অভ্যন্তরে নতুন প্রশাসনে নিয়োগ পেয়েছেন মাত্র ৩১ জন। মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত নতুন প্রশাসনে মোট ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে পোর্টাল থেকে আসা ৩১ জনের অংশ প্রায় ২১ শতাংশ। অন্যদিকে ৮০ হাজার আবেদনকারীর তুলনায় সফলতার হার দাঁড়ায় মাত্র ০.০৩৯ শতাংশ। পেকেক আরও জানান, নভেম্বরের শেষের পর থেকে নতুন আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

যদিও নিউইয়র্ক সিটির বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ রয়েছে, সিটি হলের ভেতরে প্রশাসনিক পর্যায়ে নিয়োগের সুযোগ তুলনামূলকভাবে সীমিত।

পোর্টালের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নতুন পরিবহন বিভাগ কমিশনার মাইক ফ্লিন। তিনি জানান, এই পোর্টালের মাধ্যমেই তিনি আবেদন করেছিলেন। তবে তিনি এর আগেই ট্রানজিশন টিমে যুক্ত ছিলেন এবং পরিবহন বিভাগে তার এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ