সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫৩ পিএম, ১৩ মার্চ ২০২৬

মার্কিন–ইসরাইলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪ জন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও ১৮ হাজার ৫৫১ জন। খবর আল জাজিরা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর থেকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে […]

মার্কিন–ইসরাইলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪ জন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও ১৮ হাজার ৫৫১ জন। খবর আল জাজিরা।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর থেকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

ইরানের দাবি, এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোতেও হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ