সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৬

মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের ভাষণ, হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ

যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। একই দিনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেন তিনি। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ভাষণে তিনি […]

মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের ভাষণ, হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। একই দিনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেন তিনি।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এমন একটি প্রতিষ্ঠান, যেখানে দেশের সব মানুষের কণ্ঠ তুলে ধরা হয় এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়।

এ সময় তিনি তার মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কথাও স্মরণ করেন। চার্লস বলেন, ১৯৯১ সালে একই কক্ষে তার মা ভাষণ দিয়েছিলেন।

ব্রিটিশ ইতিহাস ও হাস্যরসের মিশেলে দেওয়া তার বক্তব্যের সময় উপস্থিত আইনপ্রণেতারা কয়েকবার দাঁড়িয়ে করতালি দেন।

পরে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সেখানে দেওয়া বক্তব্যে চার্লস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটের গুরুত্ব তুলে ধরেন।

সফরের অংশ হিসেবে রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ঐতিহাসিক ঘণ্টা উপহার দেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে ব্যবহৃত একটি ব্রিটিশ সাবমেরিনের অংশ ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ