২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে রিপাবলিকান শিবিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা খুব অল্প সময়ের মধ্যেই কমতে শুরু করেছে। ‘বিশ্বের ইতিহাসে সেরা অর্থনীতি’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের বড় একটি অংশকে নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেই সমর্থন এখন দ্রুত হ্রাস পাচ্ছে।এক […]
ছবি: সংগৃহীত
২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে রিপাবলিকান শিবিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা খুব অল্প সময়ের মধ্যেই কমতে শুরু করেছে। ‘বিশ্বের ইতিহাসে সেরা অর্থনীতি’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের বড় একটি অংশকে নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেই সমর্থন এখন দ্রুত হ্রাস পাচ্ছে।
এক যৌথ জরিপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই বয়সসীমার মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল প্রায় ৪৮ শতাংশ। কিন্তু গত কয়েক মাসে তা উল্লেখযোগ্যভাবে কমে এখন ২৫ থেকে ৩৩ শতাংশের মধ্যে নেমে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের এই সরে যাওয়া হঠাৎ করে হয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতাই এর প্রধান কারণ। প্রচারণার সময়কার আকর্ষণীয় বক্তব্য ও বাস্তবতার মধ্যে ব্যবধান বাড়তে থাকায় তরুণদের আস্থাও কমে যাচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান