সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:০৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

পেন্টাগনের উচ্চপর্যায়ে চলমান বড় ধরনের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি। যদিও আনুষ্ঠানিকভাবে পেন্টাগন এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব […]

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পেন্টাগনের উচ্চপর্যায়ে চলমান বড় ধরনের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি।

যদিও আনুষ্ঠানিকভাবে পেন্টাগন এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জ তাৎক্ষণিকভাবে অবসরে যাচ্ছেন। অথচ তার বর্তমান মেয়াদের এখনও এক বছরেরও বেশি সময় অবশিষ্ট ছিল।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের অবদানের প্রশংসা করেছে এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তবে তার আকস্মিক বিদায় বা দায়িত্ব ছাড়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা দপ্তর থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ