সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলেই বহিষ্কার: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতিতে মালয়েশিয়া অটল রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের ফরেস্ট […]

মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলেই বহিষ্কার: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতিতে মালয়েশিয়া অটল রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি নাগরিক জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

তিনি বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তার ভাষায়, “যদি আমরা কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেব। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।”

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

বর্তমান নীতিমালা অনুযায়ী, বিশেষ সরকারি অনুমতি ছাড়া ইসরাইলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি নেই। দেশটি দীর্ঘদিন ধরেই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে।

এদিকে জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। পাশাপাশি দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির আন্তর্জাতিক আবাসিক কমিউনিটিতে পরিচালিত পরিদর্শনে ২৬৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং তাদের সবার কাছেই বৈধ অভিবাসন নথি পাওয়া গেছে।

ফরেস্ট সিটি সিঙ্গাপুর সীমান্তসংলগ্ন জোহর অঞ্চলে কৃত্রিম দ্বীপের ওপর নির্মিত একটি বৃহৎ আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রকল্প, যেখানে বিভিন্ন দেশের নাগরিক বসবাস ও ব্যবসা পরিচালনা করেন।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে, টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ