সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৩ পিএম, ১২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যার অভিযোগ, ভাষা জটিলতায় শুনানি পেছাল

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালতে মালয় ভাষায় অভিযোগ পড়ার পর তিনি সেগুলো পুরোপুরি বুঝতে পারছেন না বিষয়টি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে ইদ্রিস আলীকে হাজির করা হয়। তার বিরুদ্ধে মো. নজরুল ইসলাম, মোহাসিন […]

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যার অভিযোগ, ভাষা জটিলতায় শুনানি পেছাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালতে মালয় ভাষায় অভিযোগ পড়ার পর তিনি সেগুলো পুরোপুরি বুঝতে পারছেন না বিষয়টি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে ইদ্রিস আলীকে হাজির করা হয়। তার বিরুদ্ধে মো. নজরুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনাহ রসলির আদালতে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে প্রথমে ইদ্রিস মাথা নাড়িয়ে বুঝেছেন বলে জানান। পরে আদালতের কাছে স্পষ্ট হয়, অভিযোগগুলোর বিষয়বস্তু তিনি পুরোপুরি বুঝতে পারছেন না। এরপর বাংলাদেশি একজন দোভাষীর সহায়তায় তার বোধগম্য ভাষায় অভিযোগ পড়ে শোনানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দোভাষীর মাধ্যমে আবার অভিযোগ পড়ে শোনানোর দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী, চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়ির পেছনের গলি এবং সাউয়া মাঙ্গিস এলাকার একটি পামবাগানে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়। ঘটনাগুলো বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইদ্রিস আলীর বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না দেওয়া হলে সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

একই ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেকটি মামলায় বাংলাদেশি নাগরিক মো. কাজল মণ্ডলকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে ইদ্রিসের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তামান লিঙ্গি এলাকায় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যাচেষ্টার মামলাটি দণ্ডবিধির ৩০৭ ধারায় সেশন আদালতে নেওয়া হয়েছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। সেশনস কোর্টের বিচারক তাসনিম আবু বকরও ১৩ আগস্ট ইদ্রিসের বোঝার মতো ভাষায় অভিযোগ পড়ে শোনানোর দিন নির্ধারণ করেছেন।

এদিকে নেগেরি সেম্বিলানের পাবলিক প্রসিকিউশনের পরিচালক ইংকু আহমাদ রাশদি ইংকু আবদুল্লাহ জানিয়েছেন, অভিযুক্তের পক্ষ থেকে এখন পর্যন্ত জামিনের কোনো আবেদন করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ