সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৮:৫৩ পূর্বাহ্ন, ১ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ায় অভিবাসীকর্মী-নিয়োগকর্তাসহ আটক ৩১

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়। সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামে চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ […]

মালয়েশিয়ায় অভিবাসীকর্মী-নিয়োগকর্তাসহ আটক ৩১
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়।

সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামে চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন এবং পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।

এ সময় মোট ৩৯ জনকে পরীক্ষা করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি।

আটকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ