দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি প্রতিবেদনের জেরে সৃষ্ট বিতর্কের পর অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার একটি গণমাধ্যমে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক […]
ছবি: সংগৃহীত
দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি প্রতিবেদনের জেরে সৃষ্ট বিতর্কের পর অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার একটি গণমাধ্যমে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ফারুকী।
তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার ভাষায়, এমন কর্মকাণ্ড সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
ফারুকী বলেন, এ ধরনের পরিস্থিতিতে সাংবাদিক নেতাদের সক্রিয় হওয়া প্রয়োজন। গণমাধ্যমের প্রতি জনআস্থা যদি কমে যায়, তাহলে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে এর অবস্থানও দুর্বল হয়ে পড়বে বলে তিনি মনে করেন।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে যে সংগঠিতভাবে প্রচারণা চালানো হচ্ছে, তা থেকে তিনি ধারণা করছেন—নিজের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পেরেছেন।