সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৬ পিএম, ৯ মার্চ ২০২৬

মোজতবা খামেনির নিয়োগ নিয়ে যা বললেন ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক নিয়োগের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে ইরানের এই রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত সংক্ষেপে বলেন, ‘আমরা দেখব কী হয়’। খবর আল জাজিরার। তবে এই নিয়োগের চেয়েও ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অধিকতর […]

মোজতবা খামেনির নিয়োগ নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক নিয়োগের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে ইরানের এই রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত সংক্ষেপে বলেন, ‘আমরা দেখব কী হয়’। খবর আল জাজিরার।

তবে এই নিয়োগের চেয়েও ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অধিকতর গুরুত্ব দিয়ে কথা বলেছেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের বিষয়ে ট্রাম্প জানান, এই সিদ্ধান্তটি তিনি একা নেবেন না বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে একটি ‘পারস্পরিক’ মতামতের ভিত্তিতে চূড়ান্ত করবেন।

ট্রাম্পের মতে, পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি একটি বিতর্কিত আহ্বান জানিয়েছেন। দুর্নীতির অভিযোগে বিচারাধীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে রাষ্ট্রীয় ক্ষমা দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বিচার বা ক্ষমার মতো ‘হাস্যকর’ বিষয়ে সময় নষ্ট না করে নেতানিয়াহুর উচিত পুরোপুরি যুদ্ধের দিকে মনোনিবেশ করা।

ট্রাম্পের বলেন, হার্জোগ এই ক্ষমা না দিয়ে একটি ‘ভয়াবহ ভুল’ করছেন, যা যুদ্ধের মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ