Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩২ পিএম, ২১ জুলাই ২০২৬

মোদির বাসভবনের সামনে অবস্থানের পর মুক্তি পেলেন রাহুল, প্রিয়াঙ্কাও ছাড়া পেলেন সন্ধ্যায়

নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে আটক হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কয়েক ঘণ্টা পর দিল্লি পুলিশ তাকে মুক্তি দেয়। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ আটক হওয়া অন্য শীর্ষ নেতারাও সন্ধ্যায় ছাড়া পান। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে […]

মোদির বাসভবনের সামনে অবস্থানের পর মুক্তি পেলেন রাহুল, প্রিয়াঙ্কাও ছাড়া পেলেন সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে আটক হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কয়েক ঘণ্টা পর দিল্লি পুলিশ তাকে মুক্তি দেয়। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ আটক হওয়া অন্য শীর্ষ নেতারাও সন্ধ্যায় ছাড়া পান।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই অবস্থান কর্মসূচি চলাকালে বিরোধী নেতাদের আটক করে পুলিশ। শুরুতে রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেছিলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে। পরে জানা যায়, আটকদের উত্তর দিল্লির মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে কিছু সময় পুলিশি হেফাজতে রাখার পর সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে বিকেলে আকস্মিকভাবে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মোতায়েন করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিরোধী নেতাদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। পরে পুলিশ রাহুল গান্ধীকে জোরপূর্বক গাড়িতে তোলে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ ছিল, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের যথাযথ জবাব সরকার দিচ্ছে না।

আটকের আগে বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, “আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে চলে এসেছি। গতকাল ছাত্রদের ওপর হওয়া পুলিশি অত্যাচারের জবাব চাইতে আমরা এখানে এসেছি। এই সরকার কোনো দায় নিতে চায় না এবং সংসদে বিতর্কও চায় না। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

পরে বিকেল পৌনে ছয়টার দিকে আরেকটি পোস্টে তিনি দেশবাসীকে এই ধরনায় শামিল হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “ছাত্রদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন তিনি বিনা জবাবদিহিতে পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। আমাদের ছাত্ররা সুবিচার পাক—এ কথা যারা বিশ্বাস করেন, আমি সেই প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়কে অনুরোধ করব এই ধরনায় শামিল হতে।”

মুক্তির পর কংগ্রেস নেতাকর্মীরা এই আটককে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে অভিহিত করেন। তাদের দাবি, ছাত্র আন্দোলনের পক্ষে এবং শিক্ষার অধিকার আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত সোমবার ভারতের সংসদ ভবন অভিমুখে পদযাত্রার সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। ওই ঘটনার প্রতিবাদ এবং নিট পরীক্ষার কারচুপির বিচার দাবিতে মঙ্গলবার বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। একই দিন পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে শত শত শিক্ষার্থী ও সমর্থক যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ