সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৫ পিএম, ৬ আগস্ট ২০২৬

মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। আলোচনায় মধ্যপ্রাচ্য, অর্থাৎ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে মতবিনিময় হয় বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানান, দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারত্ব […]

মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। আলোচনায় মধ্যপ্রাচ্য, অর্থাৎ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ভারত-ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে মতবিনিময় হয় বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানান, দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারত্ব ক্রমেই আরও গভীর হচ্ছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতের অগ্রগতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও তাদের মতবিনিময় হয় এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও তারা একমত হন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। সে সময় দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়ে মতৈক্যে পৌঁছান মোদি ও নেতানিয়াহু।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ