Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:৫২ পিএম, ১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের বিস্তার ঠেকাতে স্থানীয় প্রশাসন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “স্যান্ডি ফায়ার” নামের এই দাবানলের সূত্রপাত সোমবার সকালে সিমি ভ্যালি এলাকায়। অঞ্চলটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে এবং সেখানে প্রায় ১ লাখ ২৫ […]

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের বিস্তার ঠেকাতে স্থানীয় প্রশাসন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “স্যান্ডি ফায়ার” নামের এই দাবানলের সূত্রপাত সোমবার সকালে সিমি ভ্যালি এলাকায়। অঞ্চলটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে এবং সেখানে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের বসবাস রয়েছে।

ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় প্রায় ৩৫ মাইল গতির দমকা বাতাসের কারণে আগুন খুব দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগুন প্রায় ১ হাজার ৩৬৪ একর এলাকা গ্রাস করেছে।

দাবানলে অন্তত একটি বাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হয়নি। পরিস্থিতির অবনতি হওয়ায় সিমি ভ্যালি ও থাউজেন্ড ওকস এলাকার কিছু বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া উত্তর লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের প্রস্তুত থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন, আগুনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ভাষ্য, আপাতত দাবানল সরাসরি শহরের কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ