যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত হয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। শনিবার সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ ফোন করে তাদের মৃত্যুর খবর জানায়। বাসার ভেতরে পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ মিল পাওয়া গেছে। তবে তার সম্পূর্ণ মরদেহ উদ্ধার হয়েছে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত হয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। শনিবার সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ ফোন করে তাদের মৃত্যুর খবর জানায়। বাসার ভেতরে পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ মিল পাওয়া গেছে। তবে তার সম্পূর্ণ মরদেহ উদ্ধার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
এর আগে একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন-এর মরদেহ ফ্লোরিডার ট্যাম্পা এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ পিএইচডি করছিলেন।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম আবুঘরবিয়েহ নামের একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি জামিল লিমনের সাবেক রুমমেট। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।