যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। সমাবর্তনে মিয়ামিতে বাংলাদেশের কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি ও সম্মাননা গ্রহণ করেন। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
সমাবর্তনে মিয়ামিতে বাংলাদেশের কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি ও সম্মাননা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাজীবনে তাদের অবদান ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে এই মরোনত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে।
বাংলাদেশি এই দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তাদের স্মরণে বিভিন্ন সময় শোকসভা ও প্রার্থনার আয়োজনও করা হয়।