সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:৪৪ পিএম, ২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে গুলির ঘটনার […]

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে তদন্তের ধারাবাহিকতায় পুলিশ আরও দুটি স্থানে অভিযান চালায়। সেখানে আরও দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজন একটি বাড়িতে এবং অন্যজন নিকটবর্তী একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পর তিনি মিসিসিপি নদীর তীরবর্তী একটি রিভারফ্রন্ট ট্রেইল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে একটি পথচারী সেতুর কাছে পুলিশ তাকে ঘিরে ফেললে তিনি নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।

মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস এক বিবৃতিতে বলেন, “আজকের এই নৃশংস ঘটনা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত নেমে এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

পুলিশ জানিয়েছে, হামলাকারীর বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড ছিল। তবে বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুরো ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ