সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:৫১ এএম, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

যুক্তরাষ্ট্রের University of South Florida-এ অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে ঘিরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবিয়েহকে নিয়ে বেরিয়ে আসছে উদ্বেগজনক তথ্য। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিককে পুলিশ একজন ‘সিরিয়াল অফেন্ডার’ বা ধারাবাহিক অপরাধপ্রবণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। তিনি জামিল লিমনের সাবেক রুমমেট ছিলেন। অতীতে তার বিরুদ্ধে একাধিক সহিংসতা, […]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের University of South Florida-এ অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে ঘিরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবিয়েহকে নিয়ে বেরিয়ে আসছে উদ্বেগজনক তথ্য।

২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিককে পুলিশ একজন ‘সিরিয়াল অফেন্ডার’ বা ধারাবাহিক অপরাধপ্রবণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। তিনি জামিল লিমনের সাবেক রুমমেট ছিলেন। অতীতে তার বিরুদ্ধে একাধিক সহিংসতা, শারীরিক নির্যাতন ও চুরির অভিযোগ রয়েছে।

তদন্তে জানা গেছে, হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির ডিএনএ নমুনা পাওয়া গেছে, যার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।

গ্রেপ্তারের ঘটনাটিও ছিল নাটকীয়। ট্যাম্পা শহরের উত্তরে নিজের বাসায় পারিবারিক সহিংসতার অভিযোগ পেয়ে পুলিশ গেলে তিনি অস্ত্রসহ নিজেকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী SWAT টিম মোতায়েন করা হয়। দীর্ঘ সময় পর তিনি আত্মসমর্পণ করেন।

হিলসবোরো কাউন্টির আদালত ও শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছিলেন। তবে গ্রেপ্তারের সময় তিনি আর ছাত্র ছিলেন না। ২০২৩ সালেই তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ওঠে। এমনকি তার নিজের পরিবারের সদস্যরাও তার সহিংস আচরণের কারণে আদালতে সুরক্ষা আদেশ চেয়েছিলেন।

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে মৃত্যুর ঘটনা গোপন করা, অবৈধভাবে মৃতদেহ সরানো, আলামত নষ্ট করা এবং সহিংস হামলা। জামিল লিমনের দেহ সেতুর নিচ থেকে উদ্ধার হওয়ার পর এবং নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার পর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাহিদা বৃষ্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিশামের বাসায় পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে। তবে তার মরদেহ সম্পূর্ণভাবে উদ্ধার করা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে হিশামকে হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং তার অতীত অপরাধের নথি পর্যালোচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে মার্কিন কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ