সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:০৮ অপরাহ্ন, ৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ফেরত পেতে কী কী শর্ত মানতে হবে

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র সফর শেষে নির্ধারিত সব শর্ত মেনে চললে জমা দেওয়া বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৮ জুন) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে পরিচালিত হবে এবং বন্ড ফেরত পাওয়ার জন্য আবেদনকারীদের […]

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ফেরত পেতে কী কী শর্ত মানতে হবে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র সফর শেষে নির্ধারিত সব শর্ত মেনে চললে জমা দেওয়া বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৮ জুন) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে পরিচালিত হবে এবং বন্ড ফেরত পাওয়ার জন্য আবেদনকারীদের কী কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা সাক্ষাৎকার শেষে কোনো আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হলে সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা তাকে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। একই সঙ্গে pay.gov ওয়েবসাইটের সরাসরি লিংকও সরবরাহ করা হবে, যার মাধ্যমে আবেদনকারী বন্ডের অর্থ জমা দিতে পারবেন।

নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে নির্দেশনা পাওয়ার পর ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ড পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বন্ড জমা না দিলে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে না।

ভিসা বন্ড পাইলট কর্মসূচির আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে। এছাড়া আবেদনকারীদের নির্দিষ্ট কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বন্ড ফেরত পাওয়ার জন্য ভ্রমণকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা আয়মূলক কাজে যুক্ত না হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন না করা এবং অনুমোদিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে আসা।

কর্তৃপক্ষ বলছে, কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন, অনুমোদন ছাড়া কাজ করেন বা ভিসার অন্য কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে তার বন্ড বাজেয়াপ্ত হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

অন্যদিকে, ভ্রমণ শেষে সব শর্ত পূরণ করা হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমাকৃত অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের জন্য বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে এই ভিসা বন্ড প্রযোজ্য হবে। কর্মসূচির আওতায় আবেদনকারীদের ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড পরিশোধ করতে হতে পারে।

মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান রোধ করার লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে এই ভিসা বন্ড কর্মসূচি চালু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ