সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার চেষ্টা, ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে বন্দুক হামলার চেষ্টার ঘটনা এবং দেশটিতে বসবাসরত ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবৈষম্য বৃদ্ধির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ সম্মেলনে […]

রণধীর জয়সোয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে বন্দুক হামলার চেষ্টার ঘটনা এবং দেশটিতে বসবাসরত ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবৈষম্য বৃদ্ধির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মন্দিরে হামলার চেষ্টা নিয়ে ভারতের উদ্বেগ

ইলিনয়ের অরোরা শহরের একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে বন্দুক হামলার চেষ্টার বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শিকাগোর কাছাকাছি অরোরায় হামলার যে চেষ্টা হয়েছে, সে বিষয়ে ভারত সরকার ইতোমধ্যে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ঘটনাটি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়।

জয়সোয়াল আরও বলেন, সাম্প্রতিক এ ঘটনা যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবাদী বৈষম্যের মাত্রা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

হামলার চেষ্টার পর মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের বিষয়টি ভারত নজরে রেখেছে বলে জানান জয়সোয়াল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন ঘটনার পর যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো ভারত লক্ষ করেছে। তবে দেশটিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের জীবন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে নয়াদিল্লি।

সংবাদ সম্মেলনে মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালের মন্তব্য নিয়েও ভারতের অবস্থান তুলে ধরা হয়। ওই মন্তব্যকে ‘অযাচিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্ভাব্য ভারত সফর এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ভারতের উদ্বেগের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ