সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২১ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান

যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের একতরফা ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের সৃষ্টি করা সংকটেই এখন আটকে পড়েছে। রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তার দাবি, আঞ্চলিক পরিস্থিতি এবং […]

যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের একতরফা ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের সৃষ্টি করা সংকটেই এখন আটকে পড়েছে।

রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তার দাবি, আঞ্চলিক পরিস্থিতি এবং সংঘাতের বাস্তবতা কোনো একক পক্ষের সিদ্ধান্তে নির্ধারিত হয় না।

এর আগে একই দিন ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান, যুক্তরাষ্ট্র টানা দুই রাত নতুন হামলা না চালানোর পর ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে।

এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানে নতুন করে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক সামরিক হামলা আপাতত বন্ধ রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের সামরিক তৎপরতা কিছুটা কমলেও সংঘাত পুরোপুরি শেষ হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ