ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে পুনরায় মন্তব্য করলেও তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে এবং ওয়াশিংটন তাতে সম্মতি দিয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে পুনরায় মন্তব্য করলেও তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে এবং ওয়াশিংটন তাতে সম্মতি দিয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পূর্বের যুদ্ধবিরতি আর কার্যকর নেই।
ট্রাম্প লেখেন, “ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি। তবে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ।”
এর আগে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখন আর বহাল নেই। ওই চুক্তির মাধ্যমে কয়েক সপ্তাহের জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘাত বন্ধ থাকলেও পরবর্তী সময়ে একাধিক হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
সে সময় ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে ট্রাম্প তাদের “নরাধম” ও “অসুস্থ মানুষ” বলেও মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরান ইস্যুতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে তিনি আলোচনা করবেন। এই দুই প্রতিনিধি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলেছেন।
ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে ফিরে আসার বিষয়টি এখন পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এদিকে চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র বিমান হামলার মাধ্যমে জবাব দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: এএফপি