সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৮:৪৬ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজউকের সংযোগ বিচ্ছিন্নে আইনি বাধা উঠল: সুপ্রিম কোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে রাজউকের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে এ ধরনের অবৈধ নির্মাণে সংযোগ বিচ্ছিন্ন করার পথে আর কোনো আইনি বাধা রইল না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) […]

রাজউকের সংযোগ বিচ্ছিন্নে আইনি বাধা উঠল: সুপ্রিম কোর্ট

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে রাজউকের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে এ ধরনের অবৈধ নির্মাণে সংযোগ বিচ্ছিন্ন করার পথে আর কোনো আইনি বাধা রইল না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এ আদেশ দেন। এর আগে গত বছরের ১৭ এপ্রিল সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজউক নিয়ন্ত্রিত এলাকায় নকশাবহির্ভূত নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ ছিল।

পরবর্তীতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ৭ ডিসেম্বর ২০২৫-এ রিট পিটিশন নং ২১১৭১/২০২৫ দায়ের করে। হাইকোর্ট বিভাগ ১৭ ডিসেম্বর ২০২৫-এ রুল নিশি জারি করে এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংযোগ বিচ্ছিন্ন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে রাজউক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪১৮/২০২৬ দায়ের করে। আজকের আদেশে চেম্বার আদালত হাইকোর্টের নির্দেশ স্থগিত করেন। রাজউকের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র অ্যাডভোকেট।

এর ফলে রাজউক নিয়ন্ত্রিত এলাকায় নকশার লঙ্ঘন করে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালিয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে। এটি অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণে রাজউকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ