সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৭:২৪ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর অভিশংসন ও বিচারের দাবি জানিয়েছে সংগঠন জুলাই ঐক্য। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জরুরি এই সংবাদ সম্মেলনে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তোলে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ফ্যাসিবাদী কর্মকাণ্ডের দায়ে রাষ্ট্রপতিকে অভিশংসন করে পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে গণহত্যার সহযোগী […]

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর অভিশংসন ও বিচারের দাবি জানিয়েছে সংগঠন জুলাই ঐক্য। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জরুরি এই সংবাদ সম্মেলনে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তোলে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ফ্যাসিবাদী কর্মকাণ্ডের দায়ে রাষ্ট্রপতিকে অভিশংসন করে পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে গণহত্যার সহযোগী হিসেবে তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের সময় সরকারি বাহিনীর গুলিতে ১,৪০০–এর বেশি ছাত্র-জনতা নিহত হন এবং হাজারো মানুষ আহত বা পঙ্গুত্ব বরণ করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সেই সময়ের সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে “জনতার সংসদকে অপবিত্র” করেছেন। এছাড়া রাষ্ট্রপতি একাধিকবার শপথ ভঙ্গ করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকারে অসত্য তথ্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন যে ২০২৪ সালের অক্টোবরে জুলাই ঐক্য বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে। এই ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।

নেতারা বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত বর্তমান সংসদে “গণহত্যাকারী সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতির” ভাষণ দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

সংগঠনটির নেতারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ থাকলেও বিএনপি তা গ্রহণ না করে রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে ভাষণ করিয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র-জনতার ত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলন না হলে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের অনেকেই দেশে ফিরতে পারতেন না বা রাজনীতিতে সক্রিয় থাকতে পারতেন না।

লিখিত বক্তব্যে বলা হয়, সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে অপসারণ করতে হবে। একই সঙ্গে তাকে গণহত্যার সহযোগী হিসেবে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মুন্সি বুরহান মাহমুদ, আসমাউল হুমসান, আব্দুল কাশেম অর্পিতা, মুসা ও সাবিতসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ