সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২৬ পিএম, ১ জানুয়ারি ২০২৬

রেকর্ডসংখ্যক ভোট পড়বে, আশাবাদ প্রেস সচিবের

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রেকর্ডসংখ্যক ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবে বলে তারা প্রত্যাশা করছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “আমরা বিশ্বাস করি, […]

রেকর্ডসংখ্যক ভোট পড়বে, আশাবাদ প্রেস সচিবের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রেকর্ডসংখ্যক ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবে বলে তারা প্রত্যাশা করছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “আমরা বিশ্বাস করি, এটি বাংলাদেশের অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও ইনক্লুসিভ। যেহেতু এটি শুধু সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে—তাই ভোটার উপস্থিতি রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।” সম্ভাব্য এই বড় অংশগ্রহণ সামনে রেখে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নমিনেশন দাখিল প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, যা একটি ইতিবাচক দিক। তিনি উল্লেখ করেন, প্রতি আসনে গড়ে আটজনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং ৫০টিরও বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

ভোটার উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “নির্দিষ্ট সংখ্যা এখনই বলা সম্ভব নয়, তবে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।” তিনি জানান, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হওয়ায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে। এ পর্যন্ত প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

প্রেস সচিব আরও বলেন, এই পোস্টাল ব্যালট ব্যবস্থার দিকে প্রতিবেশী দেশগুলোও গভীরভাবে নজর রাখছে। সম্প্রতি নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ এ ক্ষেত্রে একটি আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করতে চায় বলেও জানান তিনি।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ভিডিও প্রকাশের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন তদন্তাধীন। এ বিষয়ে বিস্তারিত জানতে ডিএমপি বা ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ