মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে। এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ […]
ছবি: সংগৃহীত
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে।
এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা, আর গ্রাহকসেবা বা ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে।