সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:০৫ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। ওই হোটেলে দুই দিন অবস্থানের পর যান ক্যামব্রিজে। পরে ক্যামব্রিজের নিউমার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে ওঠেন। লন্ডন হাইকমিশন সূত্রে […]

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। ওই হোটেলে দুই দিন অবস্থানের পর যান ক্যামব্রিজে। পরে ক্যামব্রিজের নিউমার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে ওঠেন। লন্ডন হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদ্‌রোগের ফলোআপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার লন্ডনে ফেরেন তিনি।

লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিংয়ের জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রটোকল দিতে গিয়ে অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেননি।

ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রটোকল ও যাতায়াতের জন্য হাইকমিশনের পক্ষ থেকে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি নিয়ে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফরসঙ্গীরা।

প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি কীভাবে পুরোদমে শপিং এবং দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। রাষ্ট্রপতির ৯ দিনের এই বিলাসবহুল সফরে প্রায় দুই ডজন সফরসঙ্গীর বিপুল ব্যয় নিয়েও ইতোমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সরকার যখন খরচ বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন প্রকল্প কাটছাঁট করছে, ব্যাংকসহ বিভিন্ন অফিসের সময় কমিয়ে ব্যয় সংকোচনের পথে হাঁটছে, তখন রাষ্ট্রপতির চিকিৎসার নামে লটবহর নিয়ে বিদেশ সফরকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু দুই বছর পর মেডিকেল চেকআপের জন্য গত ৯ মে লন্ডনে যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ