দি বাংলা ভয়েস ডেস্ক: দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী গুলি চালিয়েছে। রবিবার এই ঘটনাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। পরে দাবি: খারাপ আবহাওয়ায় চিনতে ভুল হয়েছে। শান্তিরক্ষা বাহিনীর সৈন্যরা পায়ে হেঁটেই যাচ্ছিলেন। ওই সময় আচমকাই তাঁদের থেকে পাঁচ মিটার দূরে ভারী ‘মেশিনগান’ দিয়ে গুলি চালায় ইজরায়েলি সেনা। […]
দি বাংলা ভয়েস ডেস্ক: দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী গুলি চালিয়েছে। রবিবার এই ঘটনাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। পরে দাবি: খারাপ আবহাওয়ায় চিনতে ভুল হয়েছে।

শান্তিরক্ষা বাহিনীর সৈন্যরা পায়ে হেঁটেই যাচ্ছিলেন। ওই সময় আচমকাই তাঁদের থেকে পাঁচ মিটার দূরে ভারী ‘মেশিনগান’ দিয়ে গুলি চালায় ইজরায়েলি সেনা।
লেবানন-ইজরায়েল সীমান্তবর্তী এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তির উপর আচমকাই গুলি চালায় ইজরায়েলি বাহিনী। তেল আভিভের দাবি, গুলি চালানোর পরে তারা বুঝতে পারে, ওই দু’জন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য।
লেবাননেজাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর উপর গুলি চালানোর অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননে এল হামামেস এলাকায়। ইজরায়েলি বাহিনীর দাবি, ওই হামলা ইচ্ছাকৃত নয়। খারাপ আবহাওয়ার জন্য তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর দুই সৈন্যকে চিনতে পারেননি। তাই সন্দেহজনক গতিবিধি ভেবে গুলি চালিয়েছে তারা। ইজরায়েলি বাহিনীর এই কাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে লেবানন-ইজরায়েল সীমান্তবর্তী এলাকায় এল হামাসেসে দুই সন্দেহভাজন ব্যক্তির উপর আচমকাই গুলি চালায় ইজ়রায়েলি বাহিনী। গুলি চালানোর পরে ইজরায়েল বুঝতে পারে, ওই দু’জন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য। ইজরায়েলি বাহিনীর দাবি, খারাপ আবহাওয়ার কারণে তারা ওই দুই জওয়ানকে চিনতে করতে ভুল করেছিল। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইজ়রায়েল।
অন্য দিকে লেবাননে নিযুক্তজাতিসংঘের বাহিনী এই ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে। ইজরায়েলি বাহিনী ওই বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর বক্তব্য, লেবাননের ভূখণ্ডে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে সৈন্যদের দিকে গুলি চালিয়েছে ইজরায়েলি বাহিনী।