সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:৫৪ অপরাহ্ন, ১১ জুন ২০২৬

ল্যাপটপ-ডেস্কটপের দাম কমতে পারে, শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, […]

ল্যাপটপ-ডেস্কটপের দাম কমতে পারে, শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার এবং কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, এসব পণ্যের ওপর বর্তমানে আরোপিত আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হলে বাজারে প্রযুক্তিপণ্যের দাম কমার সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী এবং সাধারণ ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন।

এছাড়া সলিড স্টেট ড্রাইভ (SSD) আমদানির ক্ষেত্রেও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এসএসডি আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল থাকলেও রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করা হবে।

বাজেট প্রস্তাবে আরও বলা হয়েছে, কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানিকারকদের ব্যয় কমবে এবং বাজারে এসব পণ্যের মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

দেশীয় প্রযুক্তি শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, এই সুবিধা আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত কর ও শুল্ক ছাড় কার্যকর হলে দেশে তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি পাবে, ডিজিটাল অর্থনীতি শক্তিশালী হবে এবং কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়ে উঠবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ