সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬

‘শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে’, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। একই সঙ্গে তিনি মিনাবে নিহত শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছেন। শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রকাশিত প্রতিবেদনে জোলকাদরের এ বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, মিনাবে নিরীহ […]

‘শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে’, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। একই সঙ্গে তিনি মিনাবে নিহত শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছেন।

শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রকাশিত প্রতিবেদনে জোলকাদরের এ বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, মিনাবে নিরীহ শিশুদের হত্যার প্রতিশোধ এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের লক্ষ্যভিত্তিক ও নির্ভুল সামরিক হামলা চলবে।

জোলকাদর বলেন, “শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এবং নিরপরাধ শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়া না হওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না।”

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় চারটি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চারটি জাহাজ “অবৈধ ও অনিরাপদ” রুট ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল। সতর্কতামূলক গুলি ছোড়ার পর নৌবাহিনীর সদস্যরা জাহাজগুলোকে থামিয়ে নির্ধারিত রুটে চলতে বাধ্য করে।

তবে জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা সেগুলোর মালিকানা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে চলাচলকারী একাধিক তেলবাহী জাহাজকে ঘিরে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আইআরএনএ, এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ