সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৮:২২ পূর্বাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে গিয়ে শহীদের কবরের সামনে শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারত শেষে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। শহীদের সাহসিকতা […]

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে গিয়ে শহীদের কবরের সামনে শ্রদ্ধা নিবেদন করেন।

জিয়ারত শেষে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। শহীদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে এমন ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার সফরসঙ্গে ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এবং পীরগঞ্জ থানা ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ